Skip to main content

‘নিম্নবর্ণে’ প্রেম, ভারতে বাবার হাতে কলেজছাত্রী খুন


ভারতের অন্ধ্রপ্রদেশে কথিত ‘নিম্নবর্ণ’র সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় বৈষ্ণবী নামে এক কলেজছাত্রীকে হত্যা করেছেন তার বাবাই।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ২০ বছর বয়সী বৈষ্ণবীর ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। ভেঙ্কা রেডি নামে মেয়েটির বাবাকে ইতোমধ্যে আটক কর‍া হয়েছে।

পুলিশ ধারণা করছে, প্রেমের সম্পর্ক নিয়ে মেয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ভেঙ্কা রেডি।

এ বিষয়ে পুলিশের সিনিয়র কর্মকর্তা শ্রীনিবাস রাও বলেন, মেয়েটির প্রেমের সম্পর্ক নিয়ে আগে থেকেই বিতর্কে জড়িয়েছিলেন রেডি। তিনি সন্দেহ করছিলেন তার মেয়ে সেই সহপাঠীর সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাই রাগের মাথায় মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। আমরা সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছি। ময়নাতদন্তের পরে এটি হত্যা মামলায় পরিবর্তিত হতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈষ্ণবী প্রায়ই কথিত ‘নিম্নবর্ণ’র ওই সহপাঠীর সঙ্গে দেখা করতে যেতেন। বাবা তাকে প্রায়ই নিষেধ করলেও বৈষ্ণবী তা মানতেন না।

[ইনকিলাব : ৫ই ফেব্রুয়ারি, ২০১৯]

Comments